Kahf Kids Presents
০–৭ বছরের শিশুর মায়েদের জন্য · ৩ দিনের লাইভ মাস্টারক্লাস

Raising Little Champs!!ছোট্ট সোনামণিকে কী শেখাবো, কীভাবে, কখন?

এই চিন্তায় কত মায়ের রাত কেটে যায়! ৮টি মডিউল-এ দেখুন প্রতিদিন কী শিখবেন, কী করবেন আর কী নিয়ে যাবেন। বিস্তারিত দেখুন ↓

১৬ ডিসেম্বরক্লাস শুরু
রাত ৮টাপ্রতিদিন, ৩ দিন
৮টিমডিউল
৬টিরিসোর্স

নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার নাও-এ ক্লিক করে পেমেন্ট করুন

কোর্স সাইটে যান
অথবা

ম্যানুয়াল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করুন

ম্যানুয়াল ফর্ম পূরণ করুন

৩ দিনে কী শিখবেন

দিন ১

আপনার সন্তানকে বুঝুন

  • শিশুর বিকাশের ধারণা
  • বয়স নয়, প্রস্তুতি ও আগ্রহ দেখা
  • শেখানোর আগে সম্পর্ক গড়ুন
দিন ২

খেলা ও ঘরোয়া শেখা

  • খেলার মধ্যেই শেখা
  • রান্নাঘর-বাজারে শেখার সুযোগ
  • কম খরচে শেখা-বান্ধব ঘর
দিন ৩

আর্লি লার্নিংয়ের পথ ও ইসলামি শিক্ষা

  • আর্লি লার্নিংয়ের পথ: হোমস্কুলিং, প্রিস্কুল ও ঘরে শেখা
  • চাপ ছাড়া ইসলামি শিক্ষা
  • আপনার ৭ দিনের কর্মপরিকল্পনা

শেখা শুরু হয় খেলার মধ্যেই

রান্নাঘরে, বাজারে, আপনার প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে।

সন্তানকে বুঝুন

বয়স নয়, দেখুন সে কীভাবে শেখে।

খেলার মাধ্যমেই শেখান

দামি খেলনা ছাড়াই ঘরের কাজে শেখার সুযোগ।

জোরাজুরি না করে

আর্লি লার্নিং ও ইসলামিক লার্নিং, ধাপে ধাপে।

ভিডিওটি দেখুন প্লিজ

কোথায় কী শিখবেন

ট্যাপ করে বিস্তারিত দেখুন

মডিউল ১: Early Childhood Development (ECD): কেন শৈশবের প্রথম বছরগুলো গুরুত্বপূর্ণ⭐ একটি একাডেমিক দক্ষতা দেখে শিশুর সম্পূর্ণ বিকাশ বিচার করা যায় না।

উদ্দেশ্য: অভিভাবকরা যেন বিকাশকে শুধু বর্ণমালা, সংখ্যা বা স্কুল প্রস্তুতি দিয়ে না মাপেন; শিশুর সামগ্রিক বিকাশের ধারণা পান।

  • Physical Development: নড়াচড়া, ভারসাম্য, সমন্বয় ও মোটর দক্ষতা
  • Mental Development: মনোযোগ, স্মৃতি, কৌতূহল, যুক্তি ও সমস্যা সমাধান
  • Language Exposure: শোনা, অঙ্গভঙ্গি, কথোপকথন, শব্দভান্ডার ও গল্প বলা
  • Social-Emotional Development: সম্পর্ক, আবেগ, নিজেকে সামলানো
  • নিজের কাজ নিজে করা: খাওয়া, পোশাক, হাত ধোয়া, গুছিয়ে রাখা ও বয়স-উপযোগী স্বনির্ভরতা
  • সম্পর্ক, সাড়াদানমূলক যত্ন, নিরাপত্তা, পুষ্টি, ঘুম, খেলা ও পরিবেশের ভূমিকা
🧩 উদাহরণ: শিশু নিজে চামচ দিয়ে খেতে চেষ্টা করছে—এখানে মোটর স্কিলের সমন্বয়, স্বাধীনভাবে করার সক্ষমতা, ইন্দ্রিয়-ভিত্তিক অভিজ্ঞতা ও নিজের কাজ নিজে করার দক্ষতা একসঙ্গে অনুশীলন হচ্ছে।
🤝 কাজ: একটি দৈনন্দিন কাজে কোন কোন বিকাশের ক্ষেত্র একসঙ্গে কাজ করছে, তা চিহ্নিত করা।
মডিউল ২: শেখানোর আগে শিশুকে জানুন (Know Your Child Before You Teach)⭐ শিশুকে অনুসরণ করুন, শুধু বয়সকে নয়।

উদ্দেশ্য: অভিভাবকরা যেন একই বয়সের সব শিশুর কাছ থেকে একই পারফরম্যান্স আশা না করেন এবং প্রস্তুতি ও ব্যক্তিগত পার্থক্য পর্যবেক্ষণ করতে শেখেন।

  • Chronological Age বনাম Developmental Readiness
  • Temperament, Interest, Attention, Energy Level ও Prior Experiences
  • Developmental Milestones—একটি সাধারণ নির্দেশিকা হিসেবে
  • Comparison ও Early Academic Pressure-এর প্রভাব নিয়ে ভাবনা
  • কখন শুধু পর্যবেক্ষণ করা যায়, আর কখন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা ভালো
🧩 উদাহরণ: দুই শিশু একই বয়সী; একজন আঁকায় আগ্রহী, অন্যজন দৌড়াদৌড়ি ও বিভিন্ন জিনিস বানাতে আগ্রহী। দুজনের শেখার ধরণ এক নাও হতে পারে।
🤝 কাজ: “আমার শিশু কোন বিষয়ে আগ্রহ দেখায়?” ও “কখন সে বেশি মগ্ন থাকে?”—এই দুই প্রশ্নে ছোট ভাবনার অনুশীলন।
মডিউল ৩: অভিভাবকের ভূমিকা: নির্দেশনার আগে সংযোগ (Connection Before Instruction)⭐ শিশু শেখার জন্য শুধু নির্দেশনা নয়, সাড়াদানমূলক সম্পর্ক, সময় ও অন্বেষণ-ও প্রয়োজন।

উদ্দেশ্য: অভিভাবকরা যেন নিজেকে সবসময় শিক্ষক না ভেবে সাড়াদানমূলক সম্পর্ক ও কৌতূহলে সহায়তা-এর গুরুত্ব বোঝেন।

  • সংযোগ, আস্থা ও সাড়াদানমূলক পারস্পরিক আদান-প্রদান
  • শিশুর ইশারা দেখা, সাড়া দেওয়া, শুনে নেওয়া ও শব্দ প্রসারিত করা
  • নিজে করে দেখানো, পুনরাবৃত্তি ও বাস্তব জীবনের আদান-প্রদান
  • সব করে দেওয়া বনাম প্রয়োজনমতো সহায়তা দিয়ে চেষ্টা করতে দেওয়া
  • সব মুহূর্তকে পাঠ বানিয়ে না ফেলা
🧩 উদাহরণ: শিশু জানালার বাইরে পাখি দেখে ইশারা করল। অভিভাবক তার আগ্রহ অনুসরণ করে পাখির রং, শব্দ ও নড়াচড়া নিয়ে কথা বললেন—সম্পর্ক ও ভাষা দুটিই সহায়তা পেল।
🤝 কাজ: পরিস্থিতি: শিশু নিজে কাজ করতে চাইছে কিন্তু ধীরে করছে—সংযোগ বজায় রেখে কীভাবে সহায়তা দেবেন?
মডিউল ৪: কেন শেখার অন্যতম মাধ্যম খেলা (Why Play Is Learning)⭐ খেলা শুধু সময় কাটানো নয়; ভালোভাবে সমর্থিত খেলা শিশুকে অন্বেষণ, অনুশীলন, যোগাযোগ ও সমস্যা সমাধান করার সুযোগ দেয়।

উদ্দেশ্য: অভিভাবকরা যেন খেলাকে শুধু বিনোদন না ভেবে দেখেন খেলার মধ্যে কত ধরনের শেখা ঘটে।

  • মুক্ত খেলা ও দিকনির্দেশনাসহ খেলার পার্থক্য
  • মুক্ত-প্রান্তিক, ইন্দ্রিয়-ভিত্তিক, ভান করা, নির্মাণ, শিল্প, নড়াচড়া ও গল্প বলার খেলা
  • খেলার সঙ্গে ভাষা, চিন্তা, সমস্যা সমাধান, মোটর ও সামাজিক-মানসিক শেখার সম্পর্ক
  • বড়দের ভূমিকা: নিরাপত্তা, পর্যবেক্ষণ, প্রয়োজনে ইঙ্গিত—কিন্তু খেলা নিয়ন্ত্রণ না করা
  • বয়স ও নিরাপত্তা অনুযায়ী কার্যক্রম মানিয়ে করা
🧩 উদাহরণ: বড় কার্ডবোর্ডের বাক্স বা ব্লক দিয়ে মিনার—শিশু তুলনা করছে, ভারসাম্য চেষ্টা করছে, শব্দ ব্যবহার করছে, সমস্যা সমাধান করছে।
🤝 কাজ: একটি কম খরচের খেলা উপকরণ নিয়ে আলাদা আলাদা শেখা সম্ভাবনা চিহ্নিত করা।
মডিউল ৫: সর্বত্র শেখা (Learning Is Everywhere)⭐ লক্ষ্য প্রতিটি মুহূর্ত শেখানো নয়, শেখার সুযোগ চিনতে পারা।

উদ্দেশ্য: অভিভাবকরা যেন প্রতিদিনের রুটিনে শেখার সুযোগ দেখেন—কিন্তু প্রতিটি মুহূর্তকে আনুষ্ঠানিক পাঠ না বানান।

  • খাওয়া, রান্না, গোসল, কাপড় গোছানো, বাজার, যাতায়াত, প্রকৃতি ও পারিবারিক কথোপকথন
  • ভাষা, ক্রম, পরিমাণ, বাছাই, পর্যবেক্ষণ, দায়িত্ববোধ ও নিজের কাজ নিজে করা
  • শিশুকে পরিবারের কাজের নিরাপদ অংশ হতে দেওয়া
  • ভুল ধারণা: বেশি কার্যক্রম ≠ বেশি শেখা; বেশি শিক্ষামূলক খেলনা ≠ বেশি মেধাবী শিশু
🧩 উদাহরণ: কাপড় গুছানোর সময় জোড়া মেলানো, রং আলাদা করা, বড়-ছোট বোঝা ও জায়গামতো রাখা—একটি রুটিন-এই নানা সুযোগ।
🤝 কাজ: “আমার ঘরের একটি দিন”: একটি রুটিন বেছে ভাষা, চিন্তা, নড়াচড়া ও নিজের কাজ নিজে করা সুযোগ চিহ্নিত করা।
মডিউল ৬: শেখাবান্ধব ঘর তৈরি (Creating a Learning-Friendly Home)⭐ শেখায় সমৃদ্ধ ঘরকে খেলনায় ভরা ঘর হতে হবে না।

উদ্দেশ্য: অভিভাবকরা যেন পিন্টারেস্টের মতো নিখুঁত শ্রেণিকক্ষের জোরাজুরি না করেই নিরাপদ, সহজে নাগালের ও অন্বেষণবান্ধব পরিবেশের ধারণা পান।

  • শেখাবান্ধব ঘর বনাম সাজানো শ্রেণিকক্ষ
  • নাগালের মধ্যে বই, কাগজ, ক্রেয়ন ও সহজ ঘরোয়া উপকরণ
  • মুক্ত-প্রান্তিক উপকরণ, উপকরণ পালাক্রমে বদলানো ও শিশুর নেতৃত্বে অন্বেষণ
  • খেলনা/কার্যক্রম-কিটের ওপর নির্ভরতা ও কম-খরচের বিকল্প
  • স্ক্রিন/ডিজিটাল মাধ্যমের সংস্পর্শ: কনটেন্টের মান, বয়স, একসঙ্গে ব্যবহার, ঘুম ও পারিবারিক সীমারেখা
🧩 উদাহরণ: ছোট একটি ঝুড়ি-এ কয়েকটি বই, কাগজ, ক্রেয়ন, বড় ব্লক ও নিরাপদ ঘরোয়া জিনিস—ব্যয়বহুল খেলার ঘর ছাড়াই অন্বেষণের জায়গা।
🤝 কাজ: ঘর পরিদর্শন: “কী সহজে পাওয়া যায়?”, “কী অনিরাপদ বা নাগালের বাইরে?”, “শিশু নিজে কী বেছে নিতে পারে?”
মডিউল ৭: আর্লি লার্নিং পাথওয়েজ—ঘরে শেখা, প্রি-স্কুল ও হোমস্কুলিং (Early Learning Pathways)⭐ যেকোন পথ সবার জন্য একমাত্র সঠিক পথ নয়; নিজের পরিবারের উপযোগী পথ সচেতনভাবে বোঝাই লক্ষ্য।

উদ্দেশ্য: অংশগ্রহণকারীরা যেন আর্লি লার্নিংয়ের পথগুলোর (ঘরে শেখা, প্রিস্কুল/স্কুল, হোমস্কুলিং) মৌলিক পার্থক্য বোঝেন এবং নিজের পরিবারের জন্য বৃহত্তর চিত্র পান।

  • হোমস্কুলিং: আর্লি লার্নিংয়ের একটি পরিবার-পরিচালিত পথ—প্রাথমিক ধারণা
  • ঘরে শেখা: স্কুলে যাওয়া শিশুর শেখা বাড়িতে সহায়তা করা
  • স্কুল-অ্যাট-হোম: প্রচলিত স্কুলের কাঠামো বাড়িতে অনুকরণ—এটি আলাদা একটি পথ, হোমস্কুলিং নয়
  • প্রিস্কুল/স্কুল ও ঘরে শেখা কীভাবে পরিপূরক হতে পারে
  • প্রচলিত ভুল ধারণা: সামাজিকীকরণ, কারিকুলাম মানেই ওয়ার্কশিট, সারাদিন টেবিলে বসে কাজ
  • স্থানীয় নিয়ম/প্রযোজ্য বিধি আলাদাভাবে যাচাই করার প্রয়োজন
🧩 উদাহরণ: প্রি-স্কুলে যাওয়া শিশু স্কুলের পাশাপাশি বাড়িতে ঘুমের আগের গল্প, রান্নায় অংশগ্রহণ, প্রকৃতিতে হাঁটা ও ইসলামি রুটিন থেকে শেখার সুযোগ পায়।
🤝 কাজ: পথ নিয়ে ভাবনা: আমার পরিবারের বর্তমান পথ কোনটি এবং কোন সহায়তা এখন সবচেয়ে দরকার?
মডিউল ৮: শৈশবে ইসলামি শিক্ষা (Islamic Learning in the Early Years)⭐ দ্বীনের সঙ্গে সম্পর্ক ছোট, অর্থপূর্ণ ও বয়স-উপযোগী দৈনন্দিন অভিজ্ঞতাতেও গড়ে ওঠে।

উদ্দেশ্য: ইসলামি শিক্ষাকে আলাদা বিষয় বা তালিকা হিসেবে নয়, বরং প্রতিদিনের পরিবেশ, পরিবারের আদর্শ আচরণ ও ইতিবাচক অভিজ্ঞতার সঙ্গে সংযুক্তভাবে পরিচয় করানো।

  • শিশু দেখে, শোনে, অনুকরণ করে—তাই পারিবারিক অনুশীলন গুরুত্বপূর্ণ
  • কুরআন ও সূরার সঙ্গে ইতিবাচক পরিচিতি, প্রস্তুতি অনুযায়ী
  • দোয়া, সালাতের পরিচয়, আদাব, আখলাক, নবীদের কাহিনি, সীরাহ ও আল্লাহর সৃষ্টি
  • সততা, দয়া, কৃতজ্ঞতা, পরিচ্ছন্নতা, ধৈর্য ও দায়িত্ববোধ
  • “কয়টি সূরা পারে” দিয়ে নয়, ইতিবাচক পরিচিতি ও ধীরে ধীরে অনুশীলন দিয়ে সংযোগ দেখা
  • ভয়, লজ্জা দেওয়া বা তুলনা ছাড়া আন্তরিকতা ও ধারাবাহিকতা
🧩 উদাহরণ: মূসা (আ.)-এর দীর্ঘ ঘটনা একবারে না বলে বয়স-উপযোগী ছোট অংশ বলা, তারপর একটি সহজ প্রশ্ন করা।
🤝 কাজ: পরিবার ইসলামি শিক্ষা ম্যাপ: পরিবার ইতিমধ্যে কী করে এবং কোথায় একটি ছোট ধারাবাহিক অনুশীলন যোগ করা যায়।

৬টি রিসোর্স + ৭ দিনের কর্মপরিকল্পনা

যেন কোর্স শেষে আপনি জানেন ঠিক কী করবেন

১

চাইল্ড অবজারভেশন শিট

সন্তানের আগ্রহ ও সাড়া লিখে রাখার শিট

২

ওয়ান প্লে, লার্নিং অপরচুনিটিজ

একটি খেলায় নানা শেখার সুযোগ চেনার গাইড

৩

দৈনিক লার্নিং ম্যাপ

দৈনন্দিন রুটিন-এ শেখার ম্যাপ

৪

লার্নিং-ফ্রেন্ডলি হোম কুইক চেক

ঘরের দ্রুত পরিবেশ-যাচাই

৫

ইসলামিক আর্লি লার্নিং স্টার্টার ম্যাপ

কুরআন, দোয়া, আদাব, গল্প-এর স্টার্টিং ম্যাপ

৬

মাই ৭-ডে ফ্যামিলি অ্যাকশন প্ল্যান

এক সপ্তাহের ছোট ছোট পদক্ষেপ

শিক্ষক পরিচিতি

নুসরাত জাহান অর্ণা

শিশুদের বইয়ের লেখক | হোমস্কুলিং এডুকেটর | Early Childhood Development প্র্যাকটিশনার

প্রফেশনাল এডুকেশন ও ট্রেনিং

  • Home Education ডিপ্লোমা — Centre of Excellence, UK (অনলাইন CPD কোর্স)
  • Early Childhood Care & Development — ICHD × Light of Hope
  • ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) — চলমান

শিক্ষকতার অভিজ্ঞতা ও প্রভাব

  • Early Learning Blueprint (ELB) — ২টি ব্যাচ | ২৫৬ জন মা
  • বেসিক হোমস্কুলিং প্রোগ্রাম — ৮০০+ জন মা

ফোকাস এরিয়া

  • Early Childhood Development
  • Home Education ও Child-Led Learning
  • Child Assessment ও Personalized Learning
  • অভিভাবকদের জন্য ব্যবহারিক হোমস্কুলিং
  • Early Childhood Creativity ও Storytelling
প্রতিষ্ঠাতা — Story of Little Muhammad ও Muslim Lab

অভিভাবকরা যা বলছেন

অর্ণা আপুর ক্লাস করা মায়েদের অভিজ্ঞতা

“আসসালামু আলাইকুম আপু, আল্লাহ তায়ালার কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনার মতো একজন সুন্দর মানুষের সাথে পরিচয় হয়েছে। আগে ভাবতাম আমার বেবির হয়তো মনোযোগ কম, বই পড়ে শোনালে ১/২ মিনিটের বেশি শোনে না। পরে ওর ডেভেলপমেন্ট স্টেজ বুঝলাম—মুভমেন্ট করা, ইমিটেশন করা, cause and effect বোঝা—এটাই ওর এখনকার শেখা। এখন বেবি কিছু করলে আমি observe ➡️ analyze ➡️ adapt ➡️ plan ➡️ respond করি। মোবাইলে অযথা সময় ব্যয় না করে বাচ্চাকে quality সময় দিই, আলহামদুলিল্লাহ।”

— মারিয়াম মাহফুজ

“২ বাচ্চার মা ও ওয়ার্কিং মম। ওয়ার্কিং মম হিসেবে বাচ্চাদের আলাদা করে কোয়ালিটি টাইম দেওয়ার সুযোগ হতো না, যেটুকু সময় পেতাম সেটাও ফেইসবুক স্ক্রলিংয়ে চলে যেত। এখন নিজের স্ক্রিন টাইম কন্ট্রোল করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের সাথে একটা হেলদি রিলেশন গড়ে তোলার চেষ্টা করছি। আপুর প্রতিটি কথাই উৎসাহ ও নতুন উদ্দীপনা দিয়েছে। বাচ্চাকে নতুন করে বুঝতে শিখছি।”

— ফারহানা রাখি

“বাচ্চার বয়স ২২ মাস। সবচেয়ে বড় প্রাপ্তি—আমি জানি আমার বাচ্চার কোন বিষয়টা বেশি পছন্দ, কোনটাতে সে বেশি engaged থাকে। মানে ওর পুরো profile আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। নিজের মধ্যেও positive mindset এসেছে, overthinking অনেক কমেছে। পারফেক্ট রুটিন না, বরং ওর বয়স ও পছন্দ অনুযায়ী এমন রুটিন, যা ওর এবং আমার দুজনের জন্যই comfortable। বাচ্চাকে কারো সাথে তুলনা না করে ওর মধ্যে থেকেই ওকে খুঁজে বের করতে শেখার একটা সুন্দর জার্নি ছিল এটা।”

— খাদিজা

“এত অল্প সময়ে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এত সুন্দর, সহজ ও organised ভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। শুধু কী করতে হবে নয়, কেন করতে হবে, কীভাবে observe করতে হবে, আর শেখাগুলো বাস্তব জীবনে কীভাবে apply করতে হবে—সেই দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়েছে। বাচ্চার জন্য এনরোল করলেও এটা আমার নিজের self-growth-এর জন্য আরও বেশি কাজ করেছে। ধৈর্য বেড়েছে, অন্যের রেডিমেড রুটিন কপি না করে নিজের সন্তানের জন্য নিজেই learning plan বানাতে শিখেছি। এটা ছিল মা ও শিশুকে একসাথে grow করার একটি journey। ❤️”

— সুরাইয়া জাহান

“অনেক কিছু জানলেও ডটগুলো কানেক্ট করতে পারছিলাম না। এখন বুঝতে পারি একটা স্টেপের পর কোন স্টেপে যেতে হবে, কেন যেতে হবে এবং বাচ্চা আসলে কী শিখছে। সে কেন এটা পছন্দ করছে, কেন করছে না, কোনটা এখনো তার বয়সের জন্য প্রয়োজন নেই—সবই এখন অনেক বেশি বুঝতে পারি। অন্যের বাচ্চা কী করছে দেখে সবকিছু কিনে ফেলার ইচ্ছাও এখন আর হয় না। অর্ণা আপুর আন্তরিকতা আর প্রত্যেকের সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখার বিষয়টা সত্যিই ভালো লেগেছে।”

— শামিমা সুলতানা নিপা

“আগে মনে হতো বাচ্চাকে শেখানো মানেই অনেক কিছু পড়ানো, worksheet করানো বা একটা fixed routine follow করা। এখন বুঝেছি, বাচ্চার প্রতিদিনের সাধারণ কাজ, খেলা আর আগ্রহের মধ্যেও অনেক learning opportunity থাকে। সবচেয়ে ভালো লেগেছে, আগে বাচ্চাকে observe করতে শেখানো হয়েছে। অন্যের routine দেখে compare না করে তার বয়স, interest এবং developmental stage অনুযায়ী learning plan তৈরি করতে শিখেছি। একজন মা হিসেবে সবচেয়ে বড় পাওয়া—বাচ্চাকে শুধু শেখানো নয়, তাকে বুঝতে শেখা। ❤️”

— আফরোজ ইফতি আশা

“প্রত্যেকটা ক্লাস ছিল এক একটা মাস্টার পিস। পারিবারিক কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, মনে হতো বাচ্চাকে প্রপারলি হোমস্কুলিং করাতে পারছি না; আপুর ক্লাস করার পর সেই চাপ অনেকখানি কেটে গেছে, আলহামদুলিল্লাহ। Positive mindset, time block, time management শিখেছি। আগে মনে করতাম routine মানেই timetable, সেই ধারণা আপু বদলে দিয়েছেন। হাতে ধরিয়ে বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন বলে সবকিছু রিলেট করা সহজ হয়েছে। আল্লাহ তা’আলা আপুর মেহনতের উত্তম প্রতিদান দিন। আমিন।”

— তাসলিমা সুলতানা

“আলহামদুলিল্লাহ, এই session আমার জন্য অনেক সুন্দর ও শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। শিশুর বয়স, আগ্রহ, readiness এবং developmental needs অনুযায়ী কীভাবে শেখাতে হয়, তা সুন্দরভাবে বুঝতে পেরেছি। খেলার মাধ্যমে, দৈনন্দিন কাজের মাধ্যমে এবং শিশুর আগ্রহকে কাজে লাগিয়ে শেখানো যে কতটা কার্যকর, সেটাও শিখেছি। সবচেয়ে ভালো লেগেছে, এটি আমাকে শুধু একজন মা নয়, একজন conscious parent এবং child educator হিসেবে ভাবতে শিখিয়েছে। ❤️”

— Afsana Dwean

“কিছু কোর্স শুধু নতুন তথ্য দেয়, আর কিছু কোর্স চিন্তার ধরনটাই বদলে দেয়। আমার কাছে এটি দ্বিতীয় type এর। Parenting নিয়ে দৃষ্টিভঙ্গি বদলেছে—এখন বুঝি, শিশুর আগ্রহকে অনুসরণ করে শেখার পরিবেশ তৈরি করা আরও জরুরি; লক্ষ্য এমন একজন মানুষ গড়ে তোলা, যে সারা জীবন শিখতে আগ্রহী থাকবে। প্রতিটি Assignment আমাকে নিজের সন্তানের দিকে নতুনভাবে তাকাতে এবং একজন Parent হিসেবে নিজেকেও উন্নত করতে সাহায্য করেছে।”

— Ra Fa

“একজন নতুন মা হিসেবে অনেক হেল্প পেয়েছি। টাইম ম্যানেজমেন্ট শিখে সময়কে ইউটিলাইজ করছি। আগে অল্পতেই রাগ হয়ে যেতাম, এখন এক মিনিটে কন্ট্রোল করতে পারি, মাশাআল্লাহ। আগে একটা ভিডিও দেখেই বাচ্চার জন্য অ্যাপ্লাই করতাম, এখন ডেভেলপমেন্ট স্টেজ বুঝি। ম্যাটেরিয়াল কিনে অনেক টাকা অপচয় করেছি; এখন জানি ঘরের জিনিস দিয়েই অ্যাক্টিভিটি করা যায়। এখন ওর নীড ও ইন্টারেস্ট অনুযায়ী অ্যাক্টিভিটি বাছাই করি। বাচ্চাকে বোঝা আর নিজের সময় গুছিয়ে নেওয়া একটা বিউটিফুল জার্নিতে পরিণত হয়েছে। ❤️”

— উম্মে সালমা

কারা অংশ নেবেন?

এই কোর্স যাঁদের জন্য

  • ০–৭ বছরের শিশুর মা-বাবা, গ্র্যান্ডপ্যারেন্টস ও নিয়মিত কেয়ারগিভার্স
  • যাঁরা সন্তানকে প্রিস্কুল/স্কুলে দেন, কিন্তু বাড়িতে লার্নিং সাপোর্ট দিতে চান
  • যাঁরা সন্তানের আর্লি লার্নিং নিয়ে ভাবছেন—ঘরে, প্রিস্কুলে, স্কুলে বা হোমস্কুলিংয়ে, যেভাবেই হোক
  • যাঁরা অপ্রয়োজনীয় একাডেমিক প্রেশার ছাড়াই লার্নিংয়ের ভালো ভিত্তি তৈরি করতে চান
  • যাঁরা ঘরের দৈনন্দিন জীবন ও ইসলামিক ভ্যালুজকে আর্লি লার্নিংয়ের সঙ্গে যুক্ত করতে চান

এই কোর্স কী নয়

  • ইন্ডিভিজুয়ালাইজড ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট বা ডায়াগনসিস নয়
  • পূর্ণাঙ্গ কারিকুলাম (হোমস্কুলিংসহ), টাইমটেবল বা অ্যাসেসমেন্ট সিস্টেম তৈরির অ্যাডভান্সড ট্রেনিং নয়
  • চিকিৎসা, স্পিচ থেরাপি, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট বা ফিকহি/ধর্মীয় ফতোয়ার বিকল্প নয়
  • কোনো শিশুকে অন্যের সঙ্গে তুলনা করে “স্বাভাবিক/অস্বাভাবিক” লেবেল দেওয়া হবে না
আপনি পারফেক্ট প্যারেন্ট বা পারফেক্ট ক্লাসরুম তৈরি করতে আসছেন না।
আপনার সন্তানের আর্লি লার্নিং ঘরে হোক, প্রিস্কুলে হোক বা হোমস্কুলিংয়ে—শিশুকে আরও ভালোভাবে বুঝে তার লার্নিং জার্নিতে সচেতনভাবে পাশে থাকার জন্য রেইজিং লিটল চ্যাম্পস।

কেন জয়েন করবেন?

জোরাজুরি না করে বোঝাপড়া

তুলনা ও পড়াশোনার চাপ ছাড়া সন্তানের নিজস্ব গতি বুঝতে শিখবেন।

খরচ ছাড়াই শেখা

দামি খেলনা বা ওয়ার্কশিট ছাড়া ঘরের কাজেই শেখার সুযোগ চিনবেন।

সহজভাবে ইসলামি শিক্ষা

ভয় বা চাপ ছাড়া, বয়স-উপযোগী ছোট পদক্ষেপ।

হাতে-কলমে রিসোর্স

৬টি রিসোর্স ও ৭ দিনের পারিবারিক কর্মপরিকল্পনা।

সব ক্লাসের রেকর্ডিং

সব ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে—মিস করলেও পরে দেখে নিতে পারবেন।

বুঝুন · সংযোগ গড়ুন · পর্যবেক্ষণ করুন · সুযোগ তৈরি করুন · শেখাকে ঘটতে দিন

সাধারণ প্রশ্ন

ক্লাস মিস করলে কি রেকর্ডিং পাব?

হ্যাঁ। সব ক্লাসের রেকর্ডিং রেজিস্টার্ড অংশগ্রহণকারীদের দেওয়া হবে, তাই ক্লাস মিস করলেও পরে দেখে নিতে পারবেন।

এই মাস্টারক্লাস কি শুধু হোমস্কুলিং করাতে চান এমন অভিভাবকদের জন্য?

না। এটি ০–৭ বছরের শিশুর আর্লি লার্নিং নিয়ে—হোমস্কুলিং, প্রি-স্কুল/স্কুল-গোয়িং বা ঘরে শেখা, যে পথেই সন্তান শিখুক না কেন, সব অভিভাবক ও কেয়ারগিভারদের জন্য উপযুক্ত। হোমস্কুলিং এখানে অনেক পথের একটি মাত্র।

শিশুকে কি লাইভ সেশনে সঙ্গে রাখতে হবে?

না, সাধারণত অভিভাবক/কেয়ারগিভার-এর অংশগ্রহণই যথেষ্ট। শিশুকে বাধ্যতামূলকভাবে সেশনে বসিয়ে রাখার প্রয়োজন নেই।

০–৭ বছর কি অনেক বড় রেঞ্জ না?

হ্যাঁ, এই বয়সে শিশুর দ্রুত বিকাশ ঘটে। তাই এই কোর্সে মূলনীতি শেখানো হবে এবং বয়স-উপযোগী ইলাস্ট্রেটিভ উদাহরণ ব্যবহার করা হবে; ব্যক্তিগত এসেসমেন্ট নয়।

এখানে কি পূর্ণাঙ্গ কারিকুলাম বা হোমস্কুলিং রুটিন পাব?

না। শুধু আর্লি লার্নিংয়ের ফাউন্ডেশন ও বিভিন্ন শেখার পথ (হোমস্কুলিংসহ)-এর পরিচয় থাকবে। কারিকুলাম নির্বাচন, ডিটেইলড সময়টেবল ও এসেসমেন্ট-এর জন্য আলাদা এডভান্স ট্রেইনিং প্রয়োজন।

এটি কি বিকাশগত রোগনির্ণয় বা অভিভাবকিং কনসালটেশন?

না। এটি এডুকেশনাল ফাউন্ডেশন মাস্টারক্লাস; ব্যক্তিগত কনসার্ন-এর জন্য কোয়ালিফাইড বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন হতে পারে।

ইসলামি শিক্ষা কি একটি ফিক্সড তালিকা হিসেবে শেখানো হবে?

না। কুরআন, দোয়া, আদাব, গল্প ও প্রতিদিনের মূল্যবোধ-এর পরিচিতি থাকবে; পরিবারের বাস্তবতা ও শিশুর প্রস্তুতি অনুযায়ী ছোট পদক্ষেপের ওপর জোর দেওয়া হবে।

ক্লাস শুরু ১৬ ডিসেম্বর, প্রতিদিন রাত ৮টায়

এখনই ফর্ম পূরণ করে আপনার সিট নিশ্চিত করুন।

নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার নাও-এ ক্লিক করে পেমেন্ট করুন

কোর্স সাইটে যান
অথবা

ম্যানুয়াল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করুন

ম্যানুয়াল ফর্ম পূরণ করুন
ক্লাস শুরু ১৬ ডিসেম্বর, প্রতিদিন রাত ৮টায়।
Raising Little Champs