Kahf Kids Presents
০–৭ বছরের শিশুর মায়েদের জন্য · ৩ দিনের লাইভ মাস্টারক্লাস

Raising Little Champs!!ছোট্ট সোনামণিকে কী শেখাবো, কীভাবে, কখন?

এই চিন্তায় কত মায়ের রাত কেটে যায়! এবার সন্তানকে বুঝুন, খেলার মধ্যে শেখান, আর জোরাজুরি করা ছাড়াই শুরু করুন সন্তানের আর্লি লার্নিং ও ইসলামিক লার্নিং—ঘরে, প্রিস্কুলে বা হোমস্কুলিংয়ে।

১৬ ডিসেম্বরক্লাস শুরু
রাত ৮টাপ্রতিদিন, ৩ দিন
৮টিমডিউল
৬টিরিসোর্স

নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার নাও-এ ক্লিক করে পেমেন্ট করুন

কোর্স সাইটে যান
অথবা

ম্যানুয়াল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করুন

ম্যানুয়াল ফর্ম পূরণ করুন

৩ দিনে কী শিখবেন

দিন ১

আপনার সন্তানকে বুঝুন

  • শিশুর বিকাশের ধারণা
  • বয়স নয়, প্রস্তুতি ও আগ্রহ দেখা
  • শেখানোর আগে সম্পর্ক গড়ুন
দিন ২

খেলা ও ঘরোয়া শেখা

  • খেলার মধ্যেই শেখা
  • রান্নাঘর-বাজারে শেখার সুযোগ
  • কম খরচে শেখা-বান্ধব ঘর
দিন ৩

আর্লি লার্নিংয়ের পথ ও ইসলামি শিক্ষা

  • আর্লি লার্নিংয়ের পথ: হোমস্কুলিং, প্রিস্কুল ও ঘরে শেখা
  • চাপ ছাড়া ইসলামি শিক্ষা
  • আপনার ৭ দিনের কর্মপরিকল্পনা

শেখা শুরু হয় খেলার মধ্যেই

রান্নাঘরে, বাজারে, আপনার প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে।

সন্তানকে বুঝুন

বয়স নয়, দেখুন সে কীভাবে শেখে।

খেলার মাধ্যমেই শেখান

দামি খেলনা ছাড়াই ঘরের কাজে শেখার সুযোগ।

জোরাজুরি না করে

আর্লি লার্নিং ও ইসলামিক লার্নিং, ধাপে ধাপে।

ভিডিওটি দেখুন প্লিজ

শিক্ষক পরিচিতি

নুসরাত জাহান অর্ণা

শিশুদের বইয়ের লেখক | হোমস্কুলিং এডুকেটর | Early Childhood Development প্র্যাকটিশনার

প্রফেশনাল এডুকেশন ও ট্রেনিং

  • Home Education ডিপ্লোমা — Centre of Excellence, UK (অনলাইন CPD কোর্স)
  • Early Childhood Care & Development — ICHD × Light of Hope
  • ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) — চলমান

শিক্ষকতার অভিজ্ঞতা ও প্রভাব

  • Early Learning Blueprint (ELB) — ২টি ব্যাচ | ২৫৬ জন মা
  • বেসিক হোমস্কুলিং প্রোগ্রাম — ৮০০+ জন মা

ফোকাস এরিয়া

  • Early Childhood Development
  • Home Education ও Child-Led Learning
  • Child Assessment ও Personalized Learning
  • অভিভাবকদের জন্য ব্যবহারিক হোমস্কুলিং
  • Early Childhood Creativity ও Storytelling
প্রতিষ্ঠাতা — Story of Little Muhammad ও Muslim Lab

অভিভাবকরা যা বলছেন

অর্ণা আপুর ক্লাস করা মায়েদের অভিজ্ঞতা

“আসসালামু আলাইকুম আপু, আল্লাহ তায়ালার কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনার মতো একজন সুন্দর মানুষের সাথে পরিচয় হয়েছে। আগে ভাবতাম আমার বেবির হয়তো মনোযোগ কম, বই পড়ে শোনালে ১/২ মিনিটের বেশি শোনে না। পরে ওর ডেভেলপমেন্ট স্টেজ বুঝলাম—মুভমেন্ট করা, ইমিটেশন করা, cause and effect বোঝা—এটাই ওর এখনকার শেখা। এখন বেবি কিছু করলে আমি observe ➡️ analyze ➡️ adapt ➡️ plan ➡️ respond করি। মোবাইলে অযথা সময় ব্যয় না করে বাচ্চাকে quality সময় দিই, আলহামদুলিল্লাহ।”

— মারিয়াম মাহফুজ

“২ বাচ্চার মা ও ওয়ার্কিং মম। ওয়ার্কিং মম হিসেবে বাচ্চাদের আলাদা করে কোয়ালিটি টাইম দেওয়ার সুযোগ হতো না, যেটুকু সময় পেতাম সেটাও ফেইসবুক স্ক্রলিংয়ে চলে যেত। এখন নিজের স্ক্রিন টাইম কন্ট্রোল করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের সাথে একটা হেলদি রিলেশন গড়ে তোলার চেষ্টা করছি। আপুর প্রতিটি কথাই উৎসাহ ও নতুন উদ্দীপনা দিয়েছে। বাচ্চাকে নতুন করে বুঝতে শিখছি।”

— ফারহানা রাখি

“বাচ্চার বয়স ২২ মাস। সবচেয়ে বড় প্রাপ্তি—আমি জানি আমার বাচ্চার কোন বিষয়টা বেশি পছন্দ, কোনটাতে সে বেশি engaged থাকে। মানে ওর পুরো profile আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। নিজের মধ্যেও positive mindset এসেছে, overthinking অনেক কমেছে। পারফেক্ট রুটিন না, বরং ওর বয়স ও পছন্দ অনুযায়ী এমন রুটিন, যা ওর এবং আমার দুজনের জন্যই comfortable। বাচ্চাকে কারো সাথে তুলনা না করে ওর মধ্যে থেকেই ওকে খুঁজে বের করতে শেখার একটা সুন্দর জার্নি ছিল এটা।”

— খাদিজা

“এত অল্প সময়ে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এত সুন্দর, সহজ ও organised ভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। শুধু কী করতে হবে নয়, কেন করতে হবে, কীভাবে observe করতে হবে, আর শেখাগুলো বাস্তব জীবনে কীভাবে apply করতে হবে—সেই দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়েছে। বাচ্চার জন্য এনরোল করলেও এটা আমার নিজের self-growth-এর জন্য আরও বেশি কাজ করেছে। ধৈর্য বেড়েছে, অন্যের রেডিমেড রুটিন কপি না করে নিজের সন্তানের জন্য নিজেই learning plan বানাতে শিখেছি। এটা ছিল মা ও শিশুকে একসাথে grow করার একটি journey। ❤️”

— সুরাইয়া জাহান

“অনেক কিছু জানলেও ডটগুলো কানেক্ট করতে পারছিলাম না। এখন বুঝতে পারি একটা স্টেপের পর কোন স্টেপে যেতে হবে, কেন যেতে হবে এবং বাচ্চা আসলে কী শিখছে। সে কেন এটা পছন্দ করছে, কেন করছে না, কোনটা এখনো তার বয়সের জন্য প্রয়োজন নেই—সবই এখন অনেক বেশি বুঝতে পারি। অন্যের বাচ্চা কী করছে দেখে সবকিছু কিনে ফেলার ইচ্ছাও এখন আর হয় না। অর্ণা আপুর আন্তরিকতা আর প্রত্যেকের সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখার বিষয়টা সত্যিই ভালো লেগেছে।”

— শামিমা সুলতানা নিপা

“আগে মনে হতো বাচ্চাকে শেখানো মানেই অনেক কিছু পড়ানো, worksheet করানো বা একটা fixed routine follow করা। এখন বুঝেছি, বাচ্চার প্রতিদিনের সাধারণ কাজ, খেলা আর আগ্রহের মধ্যেও অনেক learning opportunity থাকে। সবচেয়ে ভালো লেগেছে, আগে বাচ্চাকে observe করতে শেখানো হয়েছে। অন্যের routine দেখে compare না করে তার বয়স, interest এবং developmental stage অনুযায়ী learning plan তৈরি করতে শিখেছি। একজন মা হিসেবে সবচেয়ে বড় পাওয়া—বাচ্চাকে শুধু শেখানো নয়, তাকে বুঝতে শেখা। ❤️”

— আফরোজ ইফতি আশা

“প্রত্যেকটা ক্লাস ছিল এক একটা মাস্টার পিস। পারিবারিক কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, মনে হতো বাচ্চাকে প্রপারলি হোমস্কুলিং করাতে পারছি না; আপুর ক্লাস করার পর সেই চাপ অনেকখানি কেটে গেছে, আলহামদুলিল্লাহ। Positive mindset, time block, time management শিখেছি। আগে মনে করতাম routine মানেই timetable, সেই ধারণা আপু বদলে দিয়েছেন। হাতে ধরিয়ে বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন বলে সবকিছু রিলেট করা সহজ হয়েছে। আল্লাহ তা’আলা আপুর মেহনতের উত্তম প্রতিদান দিন। আমিন।”

— তাসলিমা সুলতানা

“আলহামদুলিল্লাহ, এই session আমার জন্য অনেক সুন্দর ও শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। শিশুর বয়স, আগ্রহ, readiness এবং developmental needs অনুযায়ী কীভাবে শেখাতে হয়, তা সুন্দরভাবে বুঝতে পেরেছি। খেলার মাধ্যমে, দৈনন্দিন কাজের মাধ্যমে এবং শিশুর আগ্রহকে কাজে লাগিয়ে শেখানো যে কতটা কার্যকর, সেটাও শিখেছি। সবচেয়ে ভালো লেগেছে, এটি আমাকে শুধু একজন মা নয়, একজন conscious parent এবং child educator হিসেবে ভাবতে শিখিয়েছে। ❤️”

— Afsana Dwean

“কিছু কোর্স শুধু নতুন তথ্য দেয়, আর কিছু কোর্স চিন্তার ধরনটাই বদলে দেয়। আমার কাছে এটি দ্বিতীয় type এর। Parenting নিয়ে দৃষ্টিভঙ্গি বদলেছে—এখন বুঝি, শিশুর আগ্রহকে অনুসরণ করে শেখার পরিবেশ তৈরি করা আরও জরুরি; লক্ষ্য এমন একজন মানুষ গড়ে তোলা, যে সারা জীবন শিখতে আগ্রহী থাকবে। প্রতিটি Assignment আমাকে নিজের সন্তানের দিকে নতুনভাবে তাকাতে এবং একজন Parent হিসেবে নিজেকেও উন্নত করতে সাহায্য করেছে।”

— Ra Fa

“একজন নতুন মা হিসেবে অনেক হেল্প পেয়েছি। টাইম ম্যানেজমেন্ট শিখে সময়কে ইউটিলাইজ করছি। আগে অল্পতেই রাগ হয়ে যেতাম, এখন এক মিনিটে কন্ট্রোল করতে পারি, মাশাআল্লাহ। আগে একটা ভিডিও দেখেই বাচ্চার জন্য অ্যাপ্লাই করতাম, এখন ডেভেলপমেন্ট স্টেজ বুঝি। ম্যাটেরিয়াল কিনে অনেক টাকা অপচয় করেছি; এখন জানি ঘরের জিনিস দিয়েই অ্যাক্টিভিটি করা যায়। এখন ওর নীড ও ইন্টারেস্ট অনুযায়ী অ্যাক্টিভিটি বাছাই করি। বাচ্চাকে বোঝা আর নিজের সময় গুছিয়ে নেওয়া একটা বিউটিফুল জার্নিতে পরিণত হয়েছে। ❤️”

— উম্মে সালমা

কেন জয়েন করবেন?

জোরাজুরি না করে বোঝাপড়া

তুলনা ও পড়াশোনার চাপ ছাড়া সন্তানের নিজস্ব গতি বুঝতে শিখবেন।

খরচ ছাড়াই শেখা

দামি খেলনা বা ওয়ার্কশিট ছাড়া ঘরের কাজেই শেখার সুযোগ চিনবেন।

সহজভাবে ইসলামি শিক্ষা

ভয় বা চাপ ছাড়া, বয়স-উপযোগী ছোট পদক্ষেপ।

হাতে-কলমে রিসোর্স

৬টি রিসোর্স ও ৭ দিনের পারিবারিক কর্মপরিকল্পনা।

সব ক্লাসের রেকর্ডিং

সব ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে—মিস করলেও পরে দেখে নিতে পারবেন।

সাধারণ প্রশ্ন

ক্লাস মিস করলে কি রেকর্ডিং পাব?

হ্যাঁ। সব ক্লাসের রেকর্ডিং রেজিস্টার্ড অংশগ্রহণকারীদের দেওয়া হবে, তাই ক্লাস মিস করলেও পরে দেখে নিতে পারবেন।

এই মাস্টারক্লাস কি শুধু হোমস্কুলিং করাতে চান এমন অভিভাবকদের জন্য?

না। এটি ০–৭ বছরের শিশুর আর্লি লার্নিং নিয়ে—হোমস্কুলিং, প্রি-স্কুল/স্কুল-গোয়িং বা ঘরে শেখা, যে পথেই সন্তান শিখুক না কেন, সব অভিভাবক ও কেয়ারগিভারদের জন্য উপযুক্ত। হোমস্কুলিং এখানে অনেক পথের একটি মাত্র।

শিশুকে কি লাইভ সেশনে সঙ্গে রাখতে হবে?

না, সাধারণত অভিভাবক/কেয়ারগিভার-এর অংশগ্রহণই যথেষ্ট। শিশুকে বাধ্যতামূলকভাবে সেশনে বসিয়ে রাখার প্রয়োজন নেই।

০–৭ বছর কি অনেক বড় রেঞ্জ না?

হ্যাঁ, এই বয়সে শিশুর দ্রুত বিকাশ ঘটে। তাই এই কোর্সে মূলনীতি শেখানো হবে এবং বয়স-উপযোগী ইলাস্ট্রেটিভ উদাহরণ ব্যবহার করা হবে; ব্যক্তিগত এসেসমেন্ট নয়।

এখানে কি পূর্ণাঙ্গ কারিকুলাম বা হোমস্কুলিং রুটিন পাব?

না। শুধু আর্লি লার্নিংয়ের ফাউন্ডেশন ও বিভিন্ন শেখার পথ (হোমস্কুলিংসহ)-এর পরিচয় থাকবে। কারিকুলাম নির্বাচন, ডিটেইলড সময়টেবল ও এসেসমেন্ট-এর জন্য আলাদা এডভান্স ট্রেইনিং প্রয়োজন।

ক্লাস শুরু ১৬ ডিসেম্বর, প্রতিদিন রাত ৮টায়

এখনই ফর্ম পূরণ করে আপনার সিট নিশ্চিত করুন।

নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার নাও-এ ক্লিক করে পেমেন্ট করুন

কোর্স সাইটে যান
অথবা

ম্যানুয়াল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করুন

ম্যানুয়াল ফর্ম পূরণ করুন
ক্লাস শুরু ১৬ ডিসেম্বর, প্রতিদিন রাত ৮টায়।
Raising Little Champs