মেয়েদের জন্য কুরআন শিক্ষা কোর্স
বারো বছরের বেশী বয়সী: মেয়ে শিশু, কিশোরী, তরুণী, মা কিংবা যেকোন বয়স্ক নারী জয়েন করতে পারবে।
রেজিস্ট্রেশন ফি সম্পর্কে বিস্তারিত জানতে একেবারে নিচে স্ক্রল করুন
কোর্স শেষে একজন শিক্ষার্থী
- সহীহভাবে আরবি অক্ষর উচ্চারণ করতে পারবে।
- মাখরাজের সাধারণ ভুলগুলো চিহ্নিত করতে পারবে।
- তাজবীদের মৌলিক নিয়ম বুঝতে পারবে।
- আত্মবিশ্বাসের সাথে কুরআন তিলাওয়াত করতে পারবে।
- নিয়মিত কুরআন পড়ার অভ্যাস গড়ে তুলবে।
- নিজের তিলাওয়াতের ভুল সংশোধনে সচেতন হবে।
কারা এই কোর্সে অংশ নিতে পারবে?
- ১২ বছর বা তার বেশি বয়সী মেয়ে শিশুদের জন্য
- কিশোরী, তরুণী ও বয়স্ক নারীদের জন্য
- আগ্রহী মায়েরাও অংশ নিতে পারবেন
- যারা আগে কুরআন শিখেছে কিন্তু ভুলে গেছে
- যারা ধীরে ধীরে আবার শুরু করতে চায়
- যারা সহীহভাবে কুরআন পড়তে চায়
- যারা তাজবীদের মৌলিক নিয়ম শিখতে চায়
শিক্ষক পরিচিতি
অভিজ্ঞ শিক্ষিকার তত্ত্বাবধানে ৬ মাসব্যাপী কোর্স
- আলেমা উম্মে আব্দুল্লাহ
সিনিয়র ওস্তাযা, ইসলামিক সেন্টার
শিক্ষার্থীদের রিভিউ
আমাদের শিক্ষার্থীরা কী বলছেন
কাহফ কিডসের মাধ্যমে ইসলামিক সেন্টারের টিচারের কাছে কুরআন শেখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ! উস্তাযা অত্যন্ত আন্তরিকতার সাথে পড়ান। খুব ভালভাবে পড়া আয়ত্ত্ব করা পর্যন্ত বুঝিয়ে দেন। নিয়মকানুনগুলো আমার বেশি ভাল লাগে, যেমন- এক্যুরেট টাইমে ক্লাস শুরু হওয়া, রোল কল করে উপস্তিতির ট্র্যাক রাখা, তাজবীদের সঠিক সিরিয়াল অনুযায়ী পড়ানো, অত্যাবশকীয়ভাবে হোমওয়ার্ক জমা দেয়া, সবার কাছ থেকে পড়া শুনা, প্রয়োজনীয় কারেকশন দেয়া কারো। এমনকি কারো বিশেষ কেয়ার এর প্রয়োজনে হলে ক্লাসের পরে তাকে এক্সট্রা সময় দিয়ে বুঝিয়ে দেন মাশাআল্লাহ! আরেকটা বিষয় আমাকে চমৎকৃত করেছে, টিচার কাউকে বিশেষ খাতির করেন না, সব স্টুডেন্টকে সমানভাবে গুরুত্ব দেন, সবাইকে সমান চোখে দেখেন, কেউ ভাল পারে বলে তাকে এক্সট্রা খাতির করা অথবা পারেনা বলে অসম্মানের চোখে দেখা এমনটা মোটেও করেননা। এটা খুবই ভাল লেগেছে আমার! আমি এর আগে অন্যান্য বেশ অনেক জায়গায় ক্লাস করেছি। টাইমিং ঠিক থাকতো না এবং আরো কিছু বিষয়ে সমস্যা হওয়ায় আগ্রহ হারিয়ে শেষে আর কন্টিনিউ করতে পারতাম না। এখানে উস্তাযা আমাকে কোনভাবেই আগ্রহ হারাতে দিচ্ছেন না 😊 ,আপুর সুন্দর ব্যবহারের জালে আটকে গেছি! ❤️ সবমিলিয়ে এই কুরআন কোর্সটা আমার বেস্ট মনে হয়েছে। একসাথে সব কিছুর কম্বিনেশন। এক কথায় “One Stop Solution”. আমি আশাবাদী, আমার মত সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ! জাযাকুমুল্লাহু খইরন!
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আপু খুব সুন্দর করে এবং ধৈর্য সহকারে আমাদেরকে পড়ান।
আসসালামু আলাইকুম আলহাম্দুলিল্লাহ উস্তাজা আমাদের অনেক ভালো ভাবে বুঝায়। যতবার বলি তত বারই তিনি বুঝিয়ে দেন।আর সবসময় পরাও অল্প করে দেন এতে আমাদের পরাটা গুলিয়ে যাচ্ছেনা। তিনি প্রত্যেকের বারিরকাজ পরেন এবং ভুলগুলো সংশোধন করে দেন।তিনি প্রত্যেকের পরা খুব ভালো ভাবে শোনেন এবং কারো কোনো সমস্যার কারণে বাদ পরে গেলে তাদে পরা প্রয়োজনে ক্লাসের শেষে নিয়ে নেন আর কোনো প্রশ্ন থাকলে তারও উত্তর দিয়ে দেন।এতে আমি খুরই উপক্রিতে আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই কাহফ কিডসকে যারা আমাদের জন্য কুরআন শিখার একটা সুন্দর সুযোগ করে দিয়েছে।যাদের কুরআন শেখার আগ্রহ আছে কিন্তু বিভিন্ন কারণে সেইটা করতে পারতেছিলামনা। দ্বিতীয়ত ধন্যবাদ জানাই উস্তাজাকে যিনি এত সুন্দর ভাবে বোঝায় ও ধৈর্য সহকারে আমাদের সকলের পড়া সময় নিয়ে শোনেন তাতে যতোই সময় লাগে।কোনো ভুল হলে প্রয়োজনে বারবার সেটা সংশোধন করে দেন এবং অনেক সুন্দর ভাবে পড়া বুঝান।আল্লাহ তাআলা তার কাজ কবুল করুক এবং আর ভাল কাজকরার তৌফিক দান করুক।আমিন।
ওয়ালাইকুম আসসালাম,আসসালামু আলাইকুম আমি প্রথমে কিছু কথা বলতে চাই আমি অন্য একজায়গায় কোরআন পড়তে ভর্তি হয়েছিলাম কিন্তু ওদের পড়ার পদ্ধতি ভালো ছিল না। তাই ঐখান থেকে বেশি কিছু শিখতে পারিনি।এজন্য যখন কাহাফ কিডস কোরআন শিক্ষা চালু করে তখন আমি ভর্তি হয়ে যাই।আলহামদুলিল্লাহ আমি যেরকম আশা করছি তার থেকেও ভালো পেয়েছি। আমাদের উস্তাজা আপু অনেক ধৈর্য সহকারে আমাদের সবার পড়া শুনেন।এবং প্রশ্নের উত্তর গুলো সুন্দর করে গুছিয়ে বলেন মাশাআল্লাহ। সবার পড়ার ভুল গুলো সুন্দর করে সংশোধন করে দেন।আল্লাহ তাআলা আপুকে দ্বীনি খেদমতে কবুল করুক সাথে সাথে আমাদেরকেও কবুল করুক। আমিন
আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো করে আমাদের কোরআন শিক্ষা দেন ।তিনি অনেক ধৈর্য নিয়ে আমাদের পড়া বুঝিয়ে দেন। আল্লাহ তাআলা আপুকে উত্তম প্রতিদান দান করুক।❤️❤️
وَعَلَيْكُمُ السَّلَام আলহামদুলিল্লাহ, আপুর কাছে কুরআন শেখার অভিজ্ঞতা বেশ ভালো। আপু অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সঙ্গে ক্লাস পরিচালনা করেন। তাঁর বোঝানোর ধরন সহজ ও সাবলীল, যার ফলে বিষয়গুলো বুঝতে এবং আয়ত্ত করতে সুবিধা হয়। ক্লাসে শেখানোর পাশাপাশি ভুলগুলো সুন্দরভাবে সংশোধন করে দেন, যা শেখার ক্ষেত্রে বেশ সহায়ক। সবচেয়ে ভালো লাগে, তিনি ধৈর্য ও মনোযোগ দিয়ে প্রতিটি বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপুর এই দ্বীনি খেদমতকে কবুল করুন, ইলম ও আমলে বারাকাহ দান করুন এবং এর উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🌸
وعليكم السلام ورحمة الله وبركاته উস্তাজা আপুর সব থেকে বড় জিনিস হলো উনার ধৈর্যটা, ماشاء الله لا قوة الا بالله । আপু তো পড়া গুলো যে সবরের সহিত শুনে একজন একজন করে আবার সেগুলো কারেকশন করে দেন সেটা আসলেও অনেক বেশি কিছু আমাদের জন্য। উস্তাজা আপু পড়া গুলোও ما شاء الله আমাদেরকে ভালো বুঝিয়ে দেন। 🤍 উস্তাজা আপুর থেকে الحمد لله আমরা সন্তুষ্ট। আল্লাহ আপুর কাজকে কবুল করতেন, সাথে আমাদের সবাইকেও ان شاء الله.. 🤲
আলহামদুলিল্লাহ, উস্তাযা অনেক ধৈর্য ধরে, খুব সহজ ভাষায় প্রতিটা পাঠ বুঝিয়ে দেন। তার ব্যবহার অনেক সুন্দর। প্রতিটা নিয়ম তিনি অনেক যত্ন নিয়ে শিখাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রতিদান দান করুন এবং তাঁর এই নেক কাজ কবুল করুন—আমিন।
Owalaikumus salam Alhamdulillah uni onk valo poran .unar patience ar Kotha na bollei noy Somoy niye gusie sob sundor kore bujaia den .
ওয়া আলাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লাহ । আলহামদুলিল্লাহ উস্তাজা অনেক ধৈর্য্যোর সাথে এবং সুন্দর ভাষায়, সুন্দর ব্যবহার করে, কোনো বিরক্তি বোধ না করে আমাদের বার বার পড়া বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের কে এক এক করে পড়া ধরে ও ভুল হলে ঠিক করে দেন।
"তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।"
(সহীহ বুখারী, ৫০২৭)
এই কোর্স কেন আলাদা? 🤔
"যে ব্যক্তি কুরআন সুন্দরভাবে পড়ে, সে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবে। আর যে কষ্ট করে পড়ে, তার জন্য দ্বিগুণ সওয়াব।"
(সহীহ বুখারী ৪৯৩৭, সহীহ মুসলিম ৭৯৮)
রেজিস্ট্রেশন ফি: ২০০ টাকা (একবার)
মাসিক ফি: ৫০০ টাকা
📦 ৩ মাসের প্যাকেজ — বিস্তারিত দেখুন
৩ মাসের ফি একসাথে দিলে রেজিস্ট্রেশন ফি লাগবে না, শুধু ১৫০০ টাকা, ম্যানুয়াল ফর্মে ক্লিক করে পেমেন্ট করুন (২০০ টাকা সাশ্রয় হবে)।
📦 ৬ মাসের প্যাকেজ — বিস্তারিত দেখুন
৬ মাসের ফি একসাথে দিলে রেজিস্ট্রেশন ফি লাগবে না, শুধু ২৫০০ টাকা, ম্যানুয়াল ফর্মে ক্লিক করে পেমেন্ট করুন (৭০০ টাকা সাশ্রয় হবে)।
রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা
নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার নাও-এ ক্লিক করে পেমেন্ট করুন
কোর্স সাইটে যানঅথবা
ম্যানুয়াল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করুন
ম্যানুয়াল ফর্ম পূরণ করুনকোর্স সম্পর্কিত যে কোনো কোয়েরির জন্য টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করুন।
জয়েন কাহফ কিডস টেলিগ্রাম গ্রুপ ✈️
