Kahf Kids কীভাবে ব্যবহার করবেন?

সন্তানের জন্য Kahf Kids সেটআপ ও Parental Control ব্যবহারের সহজ গাইড। ধাপে ধাপে সবকিছু।

⚙️ সেটআপ 📺 ভিডিও সেটিং 🚫 App ও Web ব্লক 🏥 Healthcare
সূচিপত্র
  1. ০১প্রথমবার সেটআপ
  2. ০২ভিডিও সেটিং
  3. ০৩Watch Time সীমা
  4. ০৪অ্যাপ ব্লক করুন
  5. ০৫গেম ব্লক করুন
  6. ০৬Website ব্লক করুন
  7. ০৭Healthcare ফিচার
  8. ০৮Kids Panel
  9. ০৯Parent Panel
  10. ১০পরবর্তী ধাপ

প্রথম ধাপ

শুরুতেই Kahf Kids সেটআপ করে নিন

Kahf Kids প্রথমবার চালু করার পর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই সেটআপ শেষ হয়ে যাবে।

১

Onboarding সম্পন্ন করুন

প্রথমে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এবং onboarding-এর ধাপগুলো শেষ করুন।

২

Parent Password সেট করুন

একটি Parent Password বা PIN সেট করুন। এটা দিয়েই Parent Panel-এ প্রবেশ করতে হবে। এমন PIN ব্যবহার করুন যেটা সন্তান সহজে অনুমান করতে পারবে না।

৩

প্রয়োজনীয় পারমিশন দিয়ে দিন

ডিভাইসে প্রয়োজনীয় পারমিশনগুলো দিয়ে দিতে হবে, যেন Kahf Kids সঠিকভাবে কাজ করতে পারে।

৪

Kids Panel দেখে নিন

সেটআপ শেষ হলে Kids Panel দেখতে পাবেন। এখান থেকে সন্তান Videos, Shorts, Playlists, Qur’an ও Course সহ বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবে।

৫

Parent Panel-এ প্রবেশ করুন

আপনার সেট করা password দিয়ে Parent Panel-এ প্রবেশ করুন। এখান থেকেই সব parental control সেট করা যাবে।

Kahf Kids onboarding ধাপসমূহ

সব ধাপ দেখতে ডানে সোয়াইপ করুন →

ভিডিও নিয়ন্ত্রণ

Kahf Kids-এর ভিডিও সেটিং কীভাবে সেটআপ করবেন?

আপনার সন্তানের বয়স ও প্রয়োজন অনুযায়ী ভিডিও কনটেন্টের সেটিং ঠিক করে নিতে পারেন। সবকিছু Parent Panel থেকেই পরিচালনা করা যায়।

কীভাবে করবেন Parent Panel › Video Settings › প্রয়োজন অনুযায়ী সেটিং করুন

স্ক্রিন টাইম

সন্তানের জন্য মোবাইলে কিভাবে ভিডিও ওয়াচ টাইম সেট করবেন?

আপনার সন্তান প্রতিদিন Kahf Kids-এ কতক্ষণ ভিডিও দেখতে পারবে সেটা আপনি ঠিক করে দিতে পারবেন। পরিবারের রুটিন অনুযায়ী একটি নির্দিষ্ট Watch Time Limit সেট করুন।

কীভাবে করবেন Parent Panel › Watch Time › সময় নির্ধারণ করুন › Save

অ্যাপ নিয়ন্ত্রণ

কিভাবে সন্তানের জন্য মোবাইল থেকে ক্ষতিকর অ্যাপস ব্লক করবেন?

সন্তানের মোবাইলে এমন কোনো অ্যাপ থাকলে যেটা আপনি ব্যবহার করতে দিতে চান না, সেটি Kahf Kids থেকে ব্লক করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাপের ব্যবহার বন্ধ রাখতে পারবেন।

কীভাবে করবেন Parent Panel › Block Apps › অ্যাপ নির্বাচন করুন › Block

গেম নিয়ন্ত্রণ

কিভাবে সন্তানের জন্য মোবাইল থেকে Roblox-এর মতো ক্ষতিকর গেমস ব্লক করবেন?

সন্তানের মোবাইলে থাকা নির্দিষ্ট গেমও Block Apps-এর মাধ্যমে ব্লক করা যায়। যেমন, Roblox-এর মতো কোনো গেম আপনার সন্তান ব্যবহার না করুক চাইলে সহজেই ব্লক করে দিতে পারবেন।

কীভাবে করবেন Parent Panel › Block Apps › গেমটি নির্বাচন করুন › Block

ওয়েব নিয়ন্ত্রণ

কোনো Website কীভাবে Block করবেন?

শুধু অ্যাপ নয়, সন্তানের ওয়েব ব্রাউজিংও নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো Website ব্লক করে দিতে পারেন। যে Website আপনার সন্তান ব্যবহার করুক সেটা না চাইলে এখানে যোগ করুন।

কীভাবে করবেন Parent Panel › Block Websites › Website যোগ করুন › Save

স্বাস্থ্যসেবা

Kahf Kids-এর হেলথকেয়ার ফিচার ব্যবহার করবেন কীভাবে?

Kahf Kids-এ শিশুদের জন্য কনটেন্ট ও parental control-এর পাশাপাশি রয়েছে Healthcare সুবিধাও। Parent Panel থেকে Healthcare অপশনে গিয়ে প্রয়োজনীয় সেবায় যেতে পারবেন।

কীভাবে যাবেন Parent Panel › Health Care

শিশুদের অংশ

Kids Panel-এ কী কী আছে?

Kahf Kids-এর Kids Panel এমনভাবে সাজানো হয়েছে যাতে সন্তান সহজেই প্রয়োজনীয় ফিচারগুলো খুঁজে পায়।

🎬

Videos

শিশুদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট

📱

Shorts

ছোট ছোট ভিডিও দেখার জন্য Shorts

📚

Playlists

পছন্দের ভিডিওগুলো একসঙ্গে সাজিয়ে রাখার সুবিধা

📖

Qur’an

ডিজিটাল Qur’an পড়ার সুবিধা

🎓

Course

শিক্ষামূলক ও ইসলামিক কোর্স

🧑‍🏫

My Classes

সন্তানের ক্লাস ও শেখার কনটেন্ট এক জায়গায়

🎮

Games

শিশুদের উপযোগী নিরাপদ ও মজার গেম

🤲

Dua for Kids

শিশুদের জন্য প্রতিদিনের প্রয়োজনীয় দোয়া

✨

Asmaul Husna

আল্লাহর ৯৯টি নাম অর্থসহ শেখার সুযোগ

🎨

Draw Pad

সন্তানের আঁকাআঁকি ও সৃজনশীলতার জায়গা

🗂️

Video Category

ভিডিওগুলো ক্যাটাগরি অনুযায়ী সাজানো

⭐

My Videos

অভিভাবক যে ভিডিওগুলো নিজে যোগ করেছেন, সেগুলো এখানে পাবে

অভিভাবকদের অংশ

Parent Panel থেকে সবকিছু নিয়ন্ত্রণ করুন

Kahf Kids-এর Parent Panel থেকেই সন্তানের ডিভাইস ও কনটেন্টের বিভিন্ন সেটিং পরিচালনা করতে পারবেন। Parent Panel-এ ঢুকতে আপনার আগে সেট করা Parent Password ব্যবহার করতে হবে।

  • ⚙️App Settingsঅ্যাপ সেটিং
  • 🚫Block Appsঅ্যাপ ব্লক
  • 🌐Block Websitesওয়েবসাইট ব্লক
  • 🎥Video Settingsভিডিও সেটিং
  • ⏱️Watch Timeসময়সীমা
  • 🏥Healthcareস্বাস্থ্যসেবা

শুরু করার চেকলিস্ট

Kahf Kids সেটআপ করার পর কী করবেন?

সবকিছু একসঙ্গে সেট করার দরকার নেই। আপনার সন্তানের প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে সেটিংগুলো ঠিক করে নিতে পারেন।

  • ১Onboarding শেষ করুন
  • ২Parent Password সেট করুন
  • ৩Video Settings ঠিক করুন
  • ৪Watch Time নির্ধারণ করুন
  • ৫প্রয়োজনীয় Apps Block করুন
  • ৬প্রয়োজনীয় Websites Block করুন
  • ৭Parent Panel থেকে সব সেটিং একবার দেখে নিন

পরে প্রয়োজন হলে যেকোনো সময় Parent Panel থেকে সেটিং পরিবর্তন করতে পারবেন।

Kahf Kids ব্যবহার শুরু করুন

সন্তানের screen time, apps, websites এবং ভিডিও কনটেন্ট, সবকিছু এক জায়গা থেকে নিরাপদ রাখুন।
Kahf Kids-এর সঙ্গে সন্তানের স্ক্রিন টাইম হোক আরও নিরাপদ ও সুন্দর।

Kahf Kids ডাউনলোড করুন →