গল্পে গল্পে সীরাহ কোর্স

৪-১০ বছর বয়সী শিশুদের জন্য। মক্কার শৈশব থেকে বিদায় হজ পর্যন্ত রাসূলুল্লাহ ﷺ-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো – গল্প, ইতিহাস, ইন্টারেকশন এবং জীবনঘনিষ্ঠ শিক্ষায় সাজানো শিশুদের সিরাত সিরিজ।

১০টি ক্লাস
রোমাঞ্চকর গল্প
কুইজ এক্টিভিটি
📅 শিডিউল ও ক্লাসের বিবরণ
🗓️প্রতি শনি ও রবিবার; সপ্তাহে ২দিন
সন্ধ্যা ৬:৫০টা (বাংলাদেশ সময়)
⏱️প্রতি ক্লাস: ৪০-৬০ মিনিট
💻ঘরে বসে অনলাইনে জুমের মাধ্যমে
⏱️ক্লাস শুরু ১০ অক্টোবর ২০২৬
⏱️আসন সংখ্যা সীমিত, দ্রুত রেজিস্ট্রেশন করুন।
ওয়েবসাইট থেকে Enroll বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন।

ওয়েবসাইটে ভিজিট করুন

অথবা নিচের ফর্ম ফিলাপ করে রেজিষ্ট্রেশন করুন।

ম্যানুয়াল ফর্মে ভিজিট করুন

কোর্স শেষে একজন শিক্ষার্থী

  • রাসূলুল্লাহ ﷺ-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সঠিক ধারাবাহিকতায় বলতে পারবে।
  • মক্কা ও মদিনা পর্বের মৌলিক পার্থক্য বুঝতে পারবে।
  • ওহি, হিজরত, প্রধান যুদ্ধ, হুদায়বিয়া, মক্কা বিজয় ও বিদায় হজের তাৎপর্য জানতে পারবে।
  • রাসূল ﷺ-এর সততা, দয়া, ধৈর্য, সাহস, তাওয়াক্কুল, নেতৃত্ব ও ক্ষমার আদর্শ চিনতে পারবে।
  • ভয়, রাগ, ব্যর্থতা ও কঠিন পরিস্থিতিতে নববী শিক্ষা প্রয়োগ করতে পারবে।
  • উহুদ, খন্দক ও হুদায়বিয়া থেকে দায়িত্ব, দলগত কাজ ও দূরদর্শিতার শিক্ষা নেবে।
  • পরিবার, স্কুল ও বন্ধুদের সঙ্গে আচরণে সিরাতের শিক্ষা কাজে লাগাতে পারবে।
  • রাসূল ﷺ-এর প্রতি সম্মান, দরুদ পাঠ ও সিরাত জানার আগ্রহ তৈরি হবে।

কেন আপনার শিশুকে এই কোর্সে ভর্তি করবেন?

  • শিশুরা যাদের গল্প বেশি শোনে, অজান্তেই তাদের মতো হতে চায়। এই কোর্সে তারা মানবজাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ রাসূলুল্লাহ ﷺ-এর জীবনের সঙ্গে পরিচিত হবে এবং তাঁর আদর্শ অনুকরণ করার চেষ্টা করবে।
  • প্রতিটি ঐতিহাসিক ঘটনা থেকে একটি নির্দিষ্ট গুণ বেছে নেওয়া হবে – যেমন সততা, ধৈর্য, দয়া, সাহস, তাওয়াক্কুল বা ক্ষমা। এরপর সেই গুণ শিশুর দৈনন্দিন জীবনে কীভাবে প্রয়োগ হবে তা দেখানো হবে।
  • কুরআন, সহিহ হাদিস এবং স্বীকৃত সিরাতগ্রন্থের ভিত্তিতে ক্লাসগুলো তৈরি হবে। দুর্বল বা বিতর্কিত বর্ণনা দিয়ে নাটকীয়তা তৈরির চেষ্টা করা হবে না।
  • প্রতি ক্লাসেই কুইজসহ সীরাহ সম্পর্কিত আরও বিভিন্ন এক্টিভিটি রাখার চেষ্টা করা হবে।

শিক্ষক পরিচিতি

অভিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে শিশুদের এই কোর্স

  • উস্তাদ মাহমুদ সিদ্দিকী একজন লেখক, অনুবাদক, শিক্ষক এবং সিরাত, তাফসির ও ইসলামের ইতিহাসের আগ্রহী আলেম। তিনি দেশের স্বনামধন্য মাদরাসাগুলোতে পড়াশোনা করে দাওরা হাদিস ও উলুমুল হাদিস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি শেখেরচর কেন্দ্রীয় মসজিদের ইমাম, জামিয়াতু আলী মুরতাযা নরসিংদীর উস্তাযুল হাদিস এবং আত-তুরাস একাডেমি-র পরিচালক।
  • প্রায় এক দশক ধরে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। ‘মুসলিম জাতির ইতিহাস’, ‘আহলে সুন্নাত ওয়াল জামাআত’ ও ‘কুরআন সুন্নাহর নির্বাচিত ১০০ দুআ’-সহ গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থ অনুবাদ করেছেন। তাঁর মৌলিক গ্রন্থ ‘ইয়ারমুক: শাম অঞ্চলে মুসলিমদের বিজয়গাথা’ এবং তিনি প্রায় ২০টি বই সম্পাদনা করেছেন।
  • তাঁর সাবলীল ও গল্পময় উপস্থাপনায় ‘গল্পে-গল্পে সিরাতুন্নবী ﷺ’ সিরিজে শিশুরা সীরাতের ঘটনা জানার পাশাপাশি নবীজি ﷺ-এর সততা, সাহস, দয়া, ধৈর্য ও তাওয়াক্কুলের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করতে অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ।

“নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।”

(সূরা আল-আহযাব, আয়াত ২১)

কেন সীরাহ শেখা জরুরি?

নবী ﷺ বলেছেন, “মানুষ তার সঙ্গেই থাকবে যাকে সে ভালোবাসে।” — সহীহ বুখারী ৬১৬৮
রাসূল ﷺ-কে সত্যিকারভাবে চিনতে ও তাঁর জীবন, চরিত্র, দয়া, সাহস ও ধৈর্য সম্পর্কে জানতে সীরাহ শেখা জরুরি।
রাসূল ﷺ-এর প্রতি ভালোবাসা গভীর করতে এবং তাঁর সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করতে সীরাহ শেখা জরুরি।
আল্লাহ যাঁকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়েছেন, সেই রাসূল ﷺ-কে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে সীরাহ শেখা জরুরি।
ভয়, কষ্ট, অপমান, ব্যর্থতা ও সংকটের সময় কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় তা নববী জীবন থেকে শিখতে সীরাহ শেখা জরুরি।
সততা, দয়া, ক্ষমা, ধৈর্য, সাহস, তাওয়াক্কুল ও উত্তম চরিত্র নিজের জীবনে গড়ে তুলতে সীরাহ শেখা জরুরি।

রাসূল ﷺ বলেছেন, “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার পিতা, সন্তান ও সকল মানুষের চেয়ে তার কাছে অধিক প্রিয় হই।”

(সহীহ বুখারী ১৫)

আমাদের শিশুরা ফিকশনাল হিরো, কার্টুন, গেইমস ও সিনেমার চরিত্রদের গল্প জানে বা দেখে।

কিন্তু যাঁর জীবন একজন মুসলিমের সর্বশ্রেষ্ঠ আদর্শ – রাসূলুল্লাহ ﷺ ,তাঁর শৈশব, দয়া, সাহস, ধৈর্য, নেতৃত্ব ও ক্ষমার গল্প তারা কতটুকু জানে?

অনেক সময় সিরাত শেখানো হয় নাম, সাল, স্থান ও ঘটনার তালিকা হিসেবে। ফলে শিশুরা কিছু তথ্য মুখস্থ করলেও ঘটনাগুলোর আবহ অনুভব করতে পারে না; চরিত্রগুলোর সিদ্ধান্ত বুঝতে পারে না; এবং সেই শিক্ষা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতেও শেখে না।

এই কোর্সে মক্কার ছোট্ট মুহাম্মদ ﷺ-এর শৈশব থেকে শুরু করে হাজরে আসওয়াদ স্থাপনের প্রজ্ঞাপূর্ণ সমাধান, হেরা গুহায় প্রথম ওহি, সাফা পাহাড়ের আহ্বান, তায়েফের কষ্টের মধ্যেও দয়া, ইসরা ও মিরাজ, হিজরতের গুহা ও ঘোড়সওয়ারের ধাওয়া, বদর-উহুদ-খন্দকের শিক্ষা, হুদায়বিয়ার দূরদর্শিতা, মক্কা বিজয়ের ক্ষমা এবং বিদায় হজের ঐতিহাসিক নসিহত – সবকিছু শিশুদের বয়স ও অনুভূতির উপযোগী ভাষায় তুলে ধরা হবে।

ওয়েবসাইট থেকে Register Now বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন।

ওয়েবসাইটে ভিজিট করুন

অথবা নিচের ফর্ম ফিলাপ করে রেজিষ্ট্রেশন করুন।

ম্যানুয়াল ফর্মে ভিজিট করুন
⚠️ আসন সীমিত | দেরি করবেন না । সময় সীমিত

কোর্স সম্পর্কিত যে কোনো কোয়েরির জন্য টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করুন।

জয়েন কাহফ কিডস টেলিগ্রাম গ্রুপ ✈️